
লাখাইয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গণসংযোগ ও পথসভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেক মুখলেছুর রহমান। পথসভা শেষে হাতপাখা প্রতীক সহকারে একটি বিশাল মিছিল বের করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নেতাকর্মীরা।
৫ ফেব্রুয়ারী রোজ বৃহস্পতিবার বামৈ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ইসলামী আন্দোলন বাংলাদেশ বামৈ ইউনিয়ন শাখার আয়োজনে গণসংযোগ ও পথ সভা অনুষ্ঠিত হয়।
গণসংযোগ ও পথসভায় হবিগঞ্জ-৩(হবিগঞ্জ সদর -লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনের ইসলামী আন্দোলনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মহিব উদ্দীন আহমেদ সোহেল বলেন, ইসলামী হুকুমত ছাড়া এ দেশে শান্তি আসতে পারে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনে বিজয়ী হলে এ দেশে ইসলামী হুকুমত কায়েম করা হবে ।
তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন ১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচন বিজয়ী হলে বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থায় এ দেশ পরিচালিত হবে। এতে করে দেশে দূর্নীতি হবে না, নারীরা ইভটিজিং এ শিকার হবে না। চাঁদাবাজ, ঘুষ মুক্ত বাংলাদেশ বিনির্মানে কাজ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
গণসংযোগ ও পথ সভায় মুফতি ইকবাল হোসাইন এর পরিচালনায় গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সেক্রেটারি শামসুল হুদা, কাজল মিয়া, মাওলানা ফাইজুল ইসলাম ফয়েজী মাওলানা আবুল কালাম, মাওলানা ইলিয়াস আহমেদ চৌধুরী মুফতি শাহ আব্দুল কদ্দুছ, মঈন উদ্দীন, সাফিজুল হক, মুজাহিদুল ইসলাম, আব্দুর রহমান, নাজুমুল হক প্রমুখ।