- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

বামৈ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভোট ও দোয়া চাইলেন অ্যাডভোকেট আয়াতুল ইসলাম

লাখাই উপজেলার ৪নং বামৈ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে ইউনিয়নবাসীর কাছে দোয়া, সহযোগিতা ভালোবাসা ও ভোট কামনা করেছেন লাখাই উপজেলা বিএনপির সহ-সভাপতি, হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর, বিশিষ্ট আইনজীবী আলহাজ্ব অ্যাডভোকেট আয়াতুল ইসলাম।

স্থানীয় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়কালে তিনি বামৈ ইউনিয়নের মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তিনি ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন।

অ্যাডভোকেট আয়াতুল ইসলাম বলেন, বামৈ ইউনিয়নের মানুষের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখার সুযোগ পেলে তিনি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করতে চান। তিনি ইউনিয়নের সাধারণ মানুষের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে তিনি স্থানীয় মানুষের সঙ্গে আলোচনা করছেন। এ ক্ষেত্রে ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতাকে তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন।

এদিকে তাঁর প্রার্থী হওয়ার আগ্রহকে ঘিরে স্থানীয় পর্যায়ে নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আলোচনা চলছে। বামৈ ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় অব্যাহত রেখেছেন বলেও তাঁর পক্ষ থেকে জানানো হয়েছে।

চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে আলহাজ্ব অ্যাডভোকেট আয়াতুল ইসলাম বামৈ ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন।

উল্লেখ্য যে তিনি ঢাকা কলেজ থেকে এম,এ এবং সেন্ট্রাল ল কলেজ থেকে এল এল,বি ডিগ্রি অর্জন করেন। ছাত্র জীবন থেকেই তিনি বাংলাদেশ জাতীয়তাবাদের চেতনায় উজ্জীবিত হয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে, জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ্ব জি কে গউছ এমপি মহোদয়ের নেতৃত্বে জাসাস লাখাই উপজেলা শাখার সভাপতি, স্বেচ্ছাসেবক দল লাখাই উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি,৪ নং বামৈ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক,লাখাই উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিগত ০৭/০২/২০১৮ সাল থেকে প্রায় ১৭ বছর লাখাই উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ কে আইনগত সহায়তা প্রদান করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন