- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

বামৈ ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে আয়াতুল ইসলামের দোয়া ও সহযোগিতা

লাখাই উপজেলার ৪নং বামৈ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন লাখাই উপজেলা বিএনপির সহ-সভাপতি, হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এবং বিশিষ্ট আইনজীবী আলহাজ্ব অ্যাডভোকেট আয়াতুল ইসলাম।

তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে দলীয় ও সাংগঠনিক কর্মকাণ্ডে ভূমিকা পালন করে আসছেন। আসন্ন বামৈ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যাশা ব্যক্ত করে তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।
অ্যাডভোকেট আয়াতুল ইসলাম বলেন, বামৈ ইউনিয়নের মানুষের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রাখার প্রত্যাশা তাঁর দীর্ঘদিনের। জনগণের সমর্থন ও সহযোগিতা নিয়ে কাজ করার সুযোগ পেলে এলাকার উন্নয়ন, জনস্বার্থ রক্ষা এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করতে চান তিনি। এ ক্ষেত্রে ইউনিয়নবাসীর মতামত, পরামর্শ ও প্রত্যাশাকে গুরুত্ব দেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন।
বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে তিনি দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের দোয়া, সমর্থন এবং সহযোগিতা কামনা করছেন।

উল্লেখ্য যে অ্যাডভোকেট আয়াতুল ইসলাম ঢাকা কলেজ থেকে এমএ এবং সেন্ট্রাল ল কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবন থেকেই তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং হবিগঞ্জ- আসনের মাননীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি কে গউছের নেতৃত্বে তিনি দলীয় ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন।
রাজনৈতিক জীবনে তিনি জাসাসের লাখাই উপজেলা শাখার সভাপতি, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের লাখাই উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি, ৪নং বামৈ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং লাখাই উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি লাখাই উপজেলা বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

বামৈ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করে অ্যাডভোকেট আয়াতুল ইসলাম বলেন, দলীয় সিদ্ধান্ত ও ইউনিয়নবাসীর সমর্থন তাঁর কাছে গুরুত্বপূর্ণ। দল তাঁকে মনোনয়ন দিলে এবং জনগণের সমর্থন পেলে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার সুযোগকে তিনি দায়িত্ব হিসেবে গ্রহণ করবেন।
তিনি বামৈ ইউনিয়নের সর্বস্তরের জনগণ, বিএনপির নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া, সহযোগিতা এবং আন্তরিক সমর্থন কামনা করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন