বাংলাদেশে ঈদুল আজহার তারিখ ঘোষণা

বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী বৃহস্পতিবার (২৮ মে) সারা দেশে উদযাপিত হবে ঈদুল আজহা।

সোমবার (১৮ মে) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি দেশের বিভিন্ন স্থান থেকে চাঁদ দেখার তথ্য পাওয়ার পর এ ঘোষণা দেয়।

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এ ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত কমিটির বৈঠক শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  ফেসবুক– এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি জানান, সোমবার সন্ধ্যায় দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী বৃহস্পতিবার (২৮ মে) দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন