- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

বাংলাদেশের ইতিহাসে কেন আলাদা এই নির্বাচন?

ত্রয়োদশ জাতীয় সংসদের এই নির্বাচনের প্রেক্ষাপটটা ভিন্ন। সেখানে আওয়ামী লীগের দীর্ঘ শাসনের পতন ও এরপর রাজনীতিতে নতুন মেরুকরণের বিষয়টি রয়েছে। এবারের সংসদ নির্বাচনের ওপর নির্ভর করছে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ, এমন কথা বলছে সংশ্লিষ্ট সব পক্ষ।

একই সঙ্গে দেড় দশকে পর পর তিনটি বিতর্কিত নির্বাচনের পর এবার মানুষের ভোট দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। মোটাদাগে এই দুটি কারণে এবারের নির্বাচন রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

আবার কার্যক্রম নিষিদ্ধ থাকায় বাংলাদেশের প্রায় সব নির্বাচনে অংশগ্রহণ করে আসা রাজনৈতিক দল আওয়ামী লীগ এ নির্বাচনে অংশ নেয়নি।

আবার বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হচ্ছে। গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হলে সংবিধান সংশোধন, উচ্চকক্ষ তৈরিসহ অনেক পরিবর্তন হওয়ার কথা রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন