হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাখাওয়াত হাসান জীবন বুধবার (১৯ নভেম্বর) সকালে বানিয়াচংয়ের বড়বাজার এলাকায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। তিনি স্থানীয় ব্যবসায়ী, ক্রেতা, পথচারী ও সাধারণ জনগণের সঙ্গে কুশল বিনিময় করে বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষে ভোট প্রার্থনা করেন।
গণসংযোগকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং জনসাধারণের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। সাখাওয়াত হাসান জীবন গণসংযোগের সময় বলেন, “গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার শক্তি। পরিবর্তন চাইলে ধানের শীষের পাশে দাঁড়ান—আমরা সবাই মিলে অঞ্চলের উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করব।”
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মারুফ, সাধারণ সম্পাদক নকিব ফজলে রকি মাখন, সিনিয়র সহসভাপতি মোস্তফা আলহাদী, সাবেক আহ্বায়ক লুৎফুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বকুলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।
