বানিয়াচংয়ে ধানের শীষের পক্ষে গণজোয়ার: লিফলেট বিতরণ

আসন্ন জাতীয় নির্বাচনে বিজয়ের লক্ষ্যে হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থীর সমর্থনে লিফলেট বিতরণ ও ব্যাপক গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে উপজেলার ১নং ইউনিয়নের ৬ ও ৭নং ওয়ার্ডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় নেতা ডা. সাখাওয়াত হাসান জীবন–এর পক্ষে লিফলেট বিতরণে নেতৃত্ব দেন ১নং উত্তর পূর্ব ইউনিয়ন বিএনপির সহ–সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ। তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা ওলামাদলের সহ–সাধারণ সম্পাদক মৌলভী দিলোয়ার হোসাইন, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সবুজ আহমেদ, উপজেলা যুবদল নেতা তানভীর হাসানসহ বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠনের বহু নেতাকর্মী।

গণসংযোগে অংশ নেওয়া নেতারা বলেন—“জনগণ পরিবর্তনের প্রত্যাশায় ধানের শীষের পক্ষে জোরালো সমর্থন জানাচ্ছে। ভয়–ভীতি উপেক্ষা করে আজকের গণসংযোগে যে বিপুল সাড়া মিলেছে, তা এই এলাকার রাজনীতিতে নতুন ধারা তৈরি করেছে।”

স্থানীয় সূত্র জানায়, লিফলেট বিতরণ, দরজায় দরজায় যোগাযোগ এবং ঘরোয়া আলোচনার মাধ্যমে পুরো এলাকায় নির্বাচন ঘিরে উচ্ছ্বাস ও প্রত্যাশা আরও বেড়ে গেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন