বানিয়াচংয়ে ধানের শী‌ষ বিজয়ের ল‌ক্ষ্যে লিফলেট বিতরণ-গণসংযোগ

বানিয়াচংয়ে বিএনপির ম‌নোনীত ধা‌নের শী‌ষের প্রার্থী বিজ‌য়ের ল‌ক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় লিফলেট বিতরণ ও ব্যাপক গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার ১নং ইউনিয়নের ৬নং ওয়ার্ডে এ কর্মসূচি পালিত হয়।

কেন্দ্রীয় নেতা ডা. সাখাওয়াত হাসান জীবনের পক্ষে লিফলেট বিতরণ করেন ১নং উত্তর পূর্ব ইউ‌নিয়ন বিএন‌পির সহ সাংগঠ‌নিক সম্পাদক সেলিম আহমেদ, উপজেলা ওলামাদলের সহ স‌াধারণ সম্পাদক মৌলভী দি‌লোয়ার হোসাইন, উপ‌জলা যুবদল নেতা মিন্টু মিয়া সহবিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।

এ সময় নেতৃবৃন্দ ব‌লেন, সব ভয়ভীতিকে উপেক্ষা করে অনুষ্ঠিত এ গণসংযোগ কর্মসূচিতে স্থানীয় জনগণের বিপুল সাড়া পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন