বাসতলা তরুণ সংঘের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ


মৌলভীবাজারের বড়লেখায় বাসতলা তরুণ সংঘ ও বাসতলা প্রবাসী তরুণ সংঘের সদস্যদের অর্থায়নে প্রতিবছরের ন্যায় গ্রামের নিম্ন আয়ের প্রায় অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার (০১ মার্চ) সংগঠনের সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে উপহার সামগ্রী পৌঁছে দেন। পাশাপাশি একজন অসহায় রোগীর চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তাও প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন গ্রামের বিশিষ্ট মুরব্বি রফিক উদ্দিন, মহিন উদ্দিন, আব্দুল মুহিত, নিজাম উদ্দিন, তাজুল ইসলাম, জুলহাস উদ্দিন, আনোয়ার ইসলাম, হারুনুর রশিদ, বলাই মিয়া, গৌছ উদ্দিন, সাইফুল ইসলাম প্রমুখ। তাঁদের পরামর্শ ও সহযোগিতায় সুষ্ঠুভাবে উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। আর্থিক, কায়িক ও মানসিকভাবে সহযোগিতা প্রদানকারী সকলের প্রতি সংগঠনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন