বাউল সম্রাট শাহ আবদুল করিম লোক উৎসব কবে?


বাউল সম্রাট শাহ আবদুল করিমের জন্মদিন। ১৫ ফেব্রুয়ারি ঘিরে প্রতিবছর তাঁর এলাকা সুনামগঞ্জে অনুষ্ঠিত হয় দুই দিনব্যাপী লোকগানের উৎসব। জাতীয় নির্বাচনের কারণে এবার তা সম্ভব হয়নি। উৎসবের জন্য আবেদনও করেছিলেন বাউলপুত্র শাহ নূর জালাল। তবে সুনামগঞ্জ জেলা প্রশাসকের অনুমতি মেলেনি, নির্বাচনের পর উৎসব করার পরামর্শ দেন।

রবিবার সন্ধ্যায় এক ভিডিও বার্তায় জালাল জানান, উৎসবের পৃষ্ঠপোষক ছিল একটি আর্থিক প্রতিষ্ঠান। তবে নির্বাচনের পরমুহূর্তের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তাঁরা আপাতত আগ্রহ দেখাচ্ছে না। তাই ঈদের পর নিজ উদ্যোগেই উৎসব করবেন বলে জানিয়েছেন জালাল। তিনি বলেন, ‘ঈদের পর মার্চের শেষদিকে উৎসবটি করার ইচ্ছা আছে।

এখনো পর্যন্ত কোনো স্পন্সর নেই, যদি কেউ এগিয়ে আসেন, তাহলে ভালো। নতুবা মানুষের কাছ থেকে সহযোগিতা নিয়েই অনুষ্ঠানটি করব।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন