বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে সিলেট মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এসএমইউজে)।
সংগঠনের কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে মঙ্গলবার সংগঠনের সভাপতি মোহাম্মদ বদরুদ্দোজা বদর এবং সাধারণ সম্পাদক খালেদ আহমদ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
নেতৃদ্বয় বলেন, মহান আল্লাহ তায়ালার দরবারে আমরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এসএমইজে তাঁর শোকসন্তপ্ত পরিবার, স্বজন এবং দলের নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
শোকবার্তায় বলা হয়, বাংলাদেশে গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব ও সর্বজন শ্রদ্ধেয় অভিভাবককে হারালো। তার মতো একজন অভিজ্ঞ ও দৃঢ় নেতৃত্বের অধিকারী নেত্রীর প্রয়াণে জাতীয় জীবনে একটি বড় শূন্যতা সৃষ্টি হয়েছে। আপসহীন নেতৃত্বের জন্য বেগম খালেদা জিয়া ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন।
