সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে বিদ্যুৎ নিয়ে প্রধানমন্ত্রীর ওপর ক্ষোভ ঝাড়ায় গালিগালাজ ও কটূক্তিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে মামুন নামের এক টিকটকার কে আটক করেছে পুলিশ।
শনিবার (৩ অক্টোবর) রাত ১১টার দিকে মৌলভীবাজারের গিয়াসনগর ইউনিয়নের শাহাপুর গ্রাম থেকে বিএনপি-ছাত্রদল নেতৃবৃন্দের সহায়তায় মৌলভীবাজার সদর মডেল থানার পুলিশ তাকে আটক করে।
এ বিষয়ে মৌলভীবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “প্রধানমন্ত্রীকে নিয়ে কথা বলায় এটা আমাদের নজরে আসে। পরে তাকে গ্রেফতার করা হয় এবং আমরা মনে করছি সে দেশ বিরোধী কার্যকলাপে লিপ্ত তাই এরকম কথা বলেছে। সে নিষিদ্ধ সংগঠনের বলেই আমরা ধারণা করছি। তবে তার বিষয়ে আরও খোজ খবর নেয়া হচ্ছে।
