বিএনপি মানুষের ভালো মন্দ চিন্তা করে কাংখিত উন্নয়ন করে: আনিসুল হক

ধানের শীষ এ ভোট দিলে আপনাদের এলাকার উন্নয়ন আর পরিবর্তন হবেই,হাওরাঞ্চলে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করবেন তারকে রহমান বলে জানিয়েছেন সুনামগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনিসুল হক।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের জনমত গঠনের লক্ষ্যে সুনামগঞ্জের তাহিরপুরের লামাগাও বাজারে ধানের শীষ এর নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথি বক্তব্য তিনি কথাগুলো বলেন।

রবিবার বিকেলে উপজেলার অধীনস্থ শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডের উদ্যোগে বিএনপির আহবায়ক গুলেনুর মিয়া সভাপতিত্বে আনিসুল হক বলেন হাওরাঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত ছিল তাই নিজেদের অধিকার আদায় ও উন্নয়নের জন্য ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। কারন বিএনপিই কেবল সকল স্তরের মানুষ ভাল মন্দ চিন্তা করেই কাংখিত উন্নয়ন করে৷ ফ্যামেলী কার্ডের মাধ্যমে খাদ্যসহ সকল সুযোগ সুবিধা দিবেন তারেক রহমান।

আনিসুল হক বলেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করবেন। সেই সাথে অবহেলিত করে রাখবেন না। আপনাদের শিক্ষা,স্বাস্থ্য, চিকিৎসা, কৃষি,হাওর রক্ষা বাঁধ সহ সকল বিষয়েই গুরুত্ব দিয়ে উন্নয়ন করবেন যা দীর্ঘ ১৭ বছরেও হয় নি। কোনো অনিয়ম কে মাথা চড়া দিয়ে উঠতে দেয়া হবে না বলে জানিয়েছেন।

আনিসুল হক আরও বলেন, আমাকে আপনাদের জন্য ধানের শীষের মনোনয়ন দিয়ে পাঠিয়েছেন। তাই বিপুল ভোটে ধানের শীষের বিজয় নিশ্চিত করুন আর আমি আপনাদের প্রতিনিধি হয়ে সংসদে গিয়ে আপনাদের চাওয়া পাওয়ার কথাই বলবো এবং আপনাদের দাবী আদায়ে কাজ করবো। সুখে দুঃখ বিপদে আপদে পাশ থাকবো যেমনটা গত ১৭ বছর ধরেই করে এসেছি।

সভায় উপজেলা ও শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডের বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন