সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও যুগ্ম আহবায়ক অধ্যাপক মকসুদ আলীর জানাযার নামাজ সোমবার বেলা ২টায় টিলাগড় আলুরতল শাহ মদনী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে ঈদগাহ সংলগ্ন কবর স্থানে তাকে দাফন করা হয়।
জানাযার নামাজে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন।
বিএনপি নেতা অধ্যাপক মকসুদ আলীর জানাযা পূর্বে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী, নাসিম হোসাইন, জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, মরহুমের সন্তান টিটু, ভাগনা জাকির।
জানাযায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এডভোকেট আশিকুর রহমান আশিক, এডভোকেট শামসুজ্জামান জামান, আমিরুজ্জামান চৌধুরী দুলু, সৈয়দ মঈন উদ্দিন সোহেল, নাজিম উদ্দিন লস্কর, কামরুল হাসান শাহিন, নজিবুর রহমান নজিব, ইসতিয়াক সিদ্দিকী প্রমুখ।
