- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

জুড়ীতে ছাত্রশিবিরের ছাত্র-গনজমায়েত
বিএনপিকে গণভোটের রায় কার্যকরে বাধ্য করা হবে: ভিপি সাদিক কায়েম

ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেছেন, বিএনপি সরকার গত সাত মাসে ব্যর্থতার পরিচয় দিয়েছে। দেশে চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম, টেন্ডারবাজি বৃদ্ধি পেয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির দিন দিন অবনতি ঘটছে। বিদ্যুৎ সংকট, গ্যাস সংকট মহামারি আকার ধারণ করেছে। সরকার গণভোটের রায় কার্যকরে টালবাহানা শুরু করেছে। জনগণেকে সাথে নিয়ে আন্দোলনের মাধ্যমে বিএনপিকে গণভোটের রায় কার্যকরে বাধ্য করা হবে।

তিনি শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা চত্বরে ইসলামী ছাত্রশিবির আয়োজিত ছাত্র-গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

ইসলামী ছাত্রশিবির জুড়ী উপজেলা সভাপতি ইউসুফ বিন হামিদের সভাপতিত্বেও জেলা সাহিত্য সম্পাদক তারেক রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় তথ্য ও মানবাধিকার সম্পাদক তানজির হোসাইন জুয়েল, সাবেক কেন্দ্রীয় অর্থ সম্পাদক ও জুড়ী-বড়লেখা আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক আজিজ আহমদ কিবরিয়া, সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর আব্দুল হাই হেলাল, উপজেলা সেক্রেটারি মো. আজিম উদ্দিন, সহকারী সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন সুরমান, মাওলানা লোকমান হোসাইন, উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য এডভোকেট শাখাওয়াত হোসাইন, শিবিরের জেলা সেক্রেটারি মো. মহসিন প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন