বিএনপির কেন্দ্রীয় নেত্রী শাম্মি আক্তারের পক্ষে মনোনয়ন ফরম ক্রয়

বিএনপির নির্বাহী কমিটির সহ স্থানীয় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক শাম্মী আক্তারের পক্ষে হবিগঞ্জ–৪ (চুনারুঘাট–মাধবপুর) সংসদীয় আসনে মনোনয়ন ফরম ক্রয় করেছেন চুনারুঘাট ও মাধবপুর উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সোমবার (২২ ডিসেম্বর) দুুপুরে চুনারুঘাট উপজেলা নির্বাচন কমিশনের কার্যালয়ে উপস্থিত হয়ে উপজেলা নির্বাচন অফিসার মাহবুবুর রহমানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও উবাহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরী, যুবদল নেতা ফারুক মিয়া, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মারুফ আহমেদ, পৌর ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম সুজন, পৌর ছাত্রদলের সদস্য সচিব শাহ প্রান্ত, কলেজ ছাত্রদলের আহ্বায়ক জমশেদ আলী রাসেলসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মনোনয়ন ফরম ক্রয় শেষে উপজেলা পরিষদের সামনে এক সংক্ষিপ্ত বক্তব্যে উবাহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরী বলেন, দল যদি হবিগঞ্জ–৪ আসনে কেন্দ্রীয় নেত্রী শাম্মি আক্তারকে মনোনয়ন প্রদান করেন, তাহলে ইনশাআল্লাহ এই আসনটি আমরা বিএনপিকে উপহার দিতে সক্ষম হব। তিনি একজন পরীক্ষিত, ত্যাগী ও আন্দোলন–সংগ্রামে সক্রিয় নেত্রী। তাঁর নেতৃত্বে চুনারুঘাট ও মাধবপুরের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে নামলে বিজয় নিশ্চিত হবে বলে আমরা বিশ্বাস করি। তিনি আরও বলেন, তবে যদি কোনো কারণে তিনি মনোনয়ন না পান, সেক্ষেত্রেও আমরা কেউ দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো ধরনের কার্যক্রমে জড়াব না। বিএনপি একটি সুশৃঙ্খল ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল। দল যে প্রার্থীকে মনোনয়ন দেবে, কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তাঁর পক্ষে কাজ করে যাব। দলের স্বার্থ ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামই আমাদের একমাত্র লক্ষ্য। সময় নেতাকর্মীরা দলের মনোনীত প্রার্থীর পক্ষে সর্বোচ্চ শক্তি দিয়ে মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করেন

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন