বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদন ও কৃষি খাতে উন্নয়নের লক্ষে সুনামগঞ্জের তাহিরপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১৬ জুন) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশীপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় অনুষ্ঠিত হয়।
কংগ্রেসে আধুনিক কৃষি ব্যবস্থাপনা, জলবায়ু সহনশীল কৃষি ও বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনের রূপরেখা নিয়ে বিশদ আলোচনা করে স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শরিফুল ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষিবিদ মোহাম্মদ ওমর ফারুক।
এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহরুখ আলম শান্তনু,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী,যুগ্ম আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল প্রমুখ। এসময় উপজেলা প্রশাসন কর্মকর্তা ও এনজিও প্রতিনিধি সাংবাদিকগন ও পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস এর সাথে সংশ্লিষ্ট গন উপস্থিত ছিলেন।
এসময় কৃষকগন কৃষি বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে যে সকল কৃষি বিষয় অভিজ্ঞতা অর্জন করেছেন তার বিভিন্ন দিক তুলে ধরেন এবং আগামী দিন গুলোতে কৃষি উৎপাদনে কৃষি বিভাগ গুরুত্ব সহকারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।
