- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

বিশ্বের ১২টি ডিজনিল্যান্ড ঘুরে রেকর্ড গড়ল ৩ বছরের শিশু

বিশ্বের ১২টি ডিজনি থিম পার্ক ঘুরে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে মাত্র তিন বছর বয়সি মার্কিন শিশু বুটসি ডারিংটন। বয়স ৩ বছর ১৩৯ দিন হওয়ার সুবাদে বুটসিই সর্বকনিষ্ঠ মানুষ হিসেবে বিশ্বের সমস্ত ডিজনি থিম পার্ক ভ্রমণের এই অনন্য কৃতিত্ব অর্জন করল।

২০২৪ সালে জাপানের টোকিও ডিজনি সি-তে এই ছোট্ট মেয়েটির ভ্রমণ শুরু হয়েছিল, যখন সে হাঁটতেও শিখেনি। এরপর প্রায় আড়াই বছর ধরে এশিয়া, ইউরোপ এবং যুক্তরাষ্ট্রজুড়ে ছড়িয়ে থাকা ১২টি ডিজনি পার্কে ভ্রমণ করে সে।

এই ঐতিহাসিক যাত্রার শেষ ধাপটি সম্পন্ন হয় চলতি বছরের ১৪ সেপ্টেম্বর ডিজনিল্যান্ড প্যারিসে। বাবা-মা এবং পাঁচ বছরের বড় ভাই ব্রিগসকে সঙ্গে নিয়ে সে সেখানে পৌঁছায়। পরে ডিজনিল্যান্ড প্যারিসেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের প্রতিনিধি উইলিয়াম স্যান্ডন আনুষ্ঠানিকভাবে বুটসির এই বিশ্বরেকর্ড নিশ্চিত করেন।

চার বছর বয়সে পা রাখার আগেই বিশ্বের সমস্ত ডিজনি থিম পার্ক ঘুরে এক অবিস্মরণীয় ভ্রমণ সম্পন্ন করল ছোট্ট বুটসি। সূত্র: সামা টিভি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন