- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

বিশ্বম্ভরপুরে ৮৮ বোতল ভারতীয় দুটি ব্যান্ডের মদ জব্দ

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে ৮৮ বোতল ভারতীয় দুটি ব্যান্ডের মদ মালিকবিহীন অবস্থায় জব্দ করেছে বিজিবি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে উপজেলার ধনপুর ইউনিয়নের সীমান্ত ঘেঁষা ভাঙ্গারপার এলাকা থেকে জব্দ করা হয়।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) জানান, উপজেলাধীন ৩নং ধনপুর ইউনিয়নে মালিকবিহীন অবস্থায় চিনাকান্দি বিওপি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিত্বে ভাঙ্গারপাড় এলাকা অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির উপস্থিত টের পেয়ে মাদককারবারীরা ভাঙ্গারপাড় এলাকায় ৬৪ বোতল ভারতীয় মদ এবং ২৪ বোতল ভারতীয় বিয়ার ফেলে পালিয়ে যায়।

এ সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি। তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে।

আটককৃত ভারতীয় মদ ও বিয়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন