বিশ্বম্ভরপুরে আগুনে পুড়ে ৩০ লাখ টাকার ক্ষতি

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় মোটরসাইকেল, নগদ টাকা, স্বর্নলংকারসহ মূল্যবান জিনিসপত্র আগুন পুড়ে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

রবিবার(১ মার্চ) উপজেলার সদর ইউনিয়নের আরামবাগ (নুতন পাড়া) এলাকার মধ্য রাতে সালাম কন্ট্রাক্টরের বাড়িতে ঘটনাটি ঘটেছে।

সরজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, বাড়িটিতে কন্ট্রাক্টর সালাম মিয়া সহ আরেকজন ভাড়াটিয়া বসবাস করে। তারা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যায়। বৃষ্টির মত টিনের চালে শব্দ শুনে মনে করেন বৃষ্টি আসছে। কিছুক্ষন পরেই হঠ্যাৎ করে আগুন দেখে চিৎকার করেন সালামের স্ত্রী। তার চিৎকারে শুনে পাশে থাকা ভাড়াটিয়া এসে উদ্ধার করে। এরমধ্যেই আগুনে পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বিশ্বম্ভরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা স্থলে এসে ঘন্টা খানেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনলেও আগুনে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।

ভোক্তভোগী সালাম মিয়া অভিযোগ করে বলেন, আমার প্রতিপক্ষরাই আমাকে ও আমার পরিবারের সদস্যের হত্যার উদ্দেশ্যেই পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দিয়েছে। আমি বাড়িতে ছিলাম না। তবে বাড়িতে থাকা লোকজন আমাকে জানিয়েছে আগুন লাগার আগে টিনের ছালে বৃষ্টির মত কি যেন পড়ে এর পরেই আগুন লাগে। আগুন লাগার পর আমার পরিবারের সদস্যরা ও পাশের থাকা ভাড়াটিয়া কোনো রখমে ঘর থেকে বের হওয়ায় জীবন রক্ষা পায়। আমার মটর সাইকেল,নগদ টাকা,স্বর্ননালংকার,দলিল সহ মূল্যবান জিনিস পত্র আগুনে পুড়ে ২৫-৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে ও পাশের থাকা ভাড়াটিয়া কম হলে আরও ৮-১০ লাখ টাকা ক্ষতি হয়েছে।

বিশ্বম্ভরপুর উপজেলা ফায়ার সার্ভিসের সাব অফিসার চান মিয়া জানান, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘন্টা খানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনি। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন