- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

বিশ্বম্ভরপুরে চার শতাধিক ভারতীয় মদের বোতল জব্দ

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে চোরাই পথে আসা চার শতাধিক ভারতীয় মদের বোতল পরিত্যক্ত অবস্থায় জব্দ করেছে র‍্যাব। তবে জড়িত কাউকে আটক করতে পারেনি।

র‍্যাব জানায়, র‍্যাব-৯, সিপিসি-৩ সুনামগঞ্জের একটি আভিযানিক দল বিশ্বম্ভরপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে সলুকাবাদ ইউনিয়নের উত্তর কাপনা এলাকার একটি আবাদি জমি থেকে তিনটি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তার ভেতর রক্ষিত ৪০১ বোতল বিদেশী মদ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এ ব্যাপারে র‍্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

এদিকে, স্থানীয় এলাকাবাসী ও সচেতন মহল বলছেন, দীর্ঘদিন ধরে এই এলাকার কিছু মাদক কারবারি সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে চোরাই পথে মাদকসহ বিভিন্ন পন্য সামগ্রি নিয়ে আসছে। প্রায় প্রতিদিনেই র‍্যাব, ডিবি পুলিশ, পুলিশ ও বিজিবি মাদক সহ বিভিন্ন মালামাল আটক করছে। কিন্তু জড়িত প্রভাবশালী মহল ও সিন্ডিকেটের মুলহুতারা ধরাছোঁয়ার বাইরে। তাই মাদক কারবারিরা বেপরোয়া হয়ে উঠেছে।

এ সত্যতা নিশ্চিত করেছেন র‍্যাব-৯ মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ। তিনি জানিয়েছেন, উদ্ধারকৃত বিদেশী মদ জিডি মূলে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন