- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

বিশ্বম্ভরপুরে ইয়াবাসহ মাদককারবারী আটক

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা সীমান্ত এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট সহ জুয়েল মিয়া (৪১) নামে একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (১৭ আগষ্ট) সকালে আদালতে পাঠানো হয়েছে।

জুয়েল মিয়া (৪১)উপজেলার সলুকাবাদ ইউনিয়নের জিনারপুর গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে।

রবিবার (১৬ আগষ্ট) বিকেলে উপজেলার সলুকাবাদ ইউনিয়নের রামপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, সুনামগঞ্জ পুলিশ সুপারের নির্দেশনায় অফিসার ইনচার্জ মোঃ শাহিন মিয়ার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিত্বে এসআই সনজয় সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে সলুকাবাদ ইউনিয়নের রামপুর গ্রামের মাইন উদ্দিনের মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে জুয়েল কে আটক করে। পরে তার কাছ থেকে দেহ তল্লাশি করে ১৮০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে মূল্য ৫৪ হাজার টাকা।

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিন মিয়া এ সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে গ্রেফতারকৃত আসামীকে পুলিশ পহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন