বিশ্বম্ভরপুরে পার্টনারশিপ স্কোপিং সভা

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে পার্টনারশিপ স্কোপিং সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে ইরা এডুকেশন চ্যাম্পিয়ন নেটওয়ার্ক ৭ এর আয়োজনে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল মতিন খান।

এ সময় মেয়েদের মাধ্যমিক শিক্ষায় সমাজের প্রধান বাধাগুলো নিয়ে গুরুত্ব আরোপ করে শিক্ষা ক্ষেত্রে কি ভাবে এগিয়ে আসা যায় সেই বিষয় আলোচনা করা হয়।

এ সময় ইরা মনিটরিং & ইভালোয়েশন অফিসার ফজলুল করিম,নিলুফা ইয়াছমিন ও ফারজানা জান্নাত,ধনপুর আছমত আলী পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন,সাতগাও শাহাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম,সৈয়দ আক্রাম হোসেন,শেখ নজরুল ইসলামসহ বিশ্বম্ভরপুর উপজেলার ১২টি মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক ১ জন করে সহকারী শিক্ষক সহ গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন