জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন ৪১-এর মাননীয় সংসদ সদস্য অধ্যাপক মাহফুজা হান্নান এমপির ঐচ্ছিক তহবিল থেকে সিলেটের বিশ্বনাথ উপজেলার ১০টি হতদরিদ্র পরিবারের মধ্যে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর ) সকালে উপজেলা পরিষদে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কসিমের সভাপতিত্বে আয়োজিত এক অনুষ্ঠানে অসহায় ও হতদরিদ্র এ সব পরিবারের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা নগদ এ অর্থ সহায়তা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা মজলিসে শুরার অন্যতম সদস্য ও বিশ্বনাথ উপজেলা আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, সিলেট জেলা মহিলা বিভাগের পরিচালক আঙ্গুরা বেগম উপজেলা নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন, পৌরসভা নায়েবে আমীর আব্দুস সোবহান, পৌরসভা সেক্রেটারি জাহেদুর রহমান, উপজেলা সহকারী সেক্রেটারি মাস্টার বাবুল মিয়া ও আব্দুর রহিম।
এ সময় বক্তারা অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগকে স্বাগত জানান এবং এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
