বিশ্বনাথে আর-রাহমান ট্রাস্টের ইফতার ও দোয়া মাহফিল

সিলেটের বিশ্বনাথে “মানবতার কল্যাণে আমরা আপনাদের পাশে” আদর্শে প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল।

সোমবার (১৬ মার্চ) বিকেলে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নস্থ এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসায় এ আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

হাজী আব্দুস সবুরের সভাপতিত্বে ও ক্বারী সাজ্জাদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন দারুল ক্বেরাত ইত্তেহাদুল ক্বোররা এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসা শাখার নাযিম মাষ্টার আলীম উদ্দিন,সহকারী নাযিম আব্দুল মালেক,প্রধান ক্বারী আব্দুল কাদির, ক্বারী আজমল হোসেন বুলবুল, মুহাম্মদ উল্লাহ, আনসার আহমদ, হাবিবুর রহমান, গোলাম মোস্তফা, মোজাহিদ আহমদ আব্দুল মুকিত।

এ সময় উপস্থিত ছিলেন,কামাল উদ্দিন,আকলিছ আলী, সমুজ আলী, কবির উদ্দিন, লালু মিয়া, হাবিবুল্লাহ, সেলিম উদ্দিন, ফুরকান মুহাম্মদ মুহসিন, রাশিদ আলী,পীর আমিনুর রহমানসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

এর আগে দারুল ক্বেরাত ইত্তেহাদুল ক্বোররা বাংলাদেশের এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসা শাখায় মাসব্যাপী অনুষ্ঠিত কোরআন প্রশিক্ষণের সমাপনি দিনে বিভিন্ন প্রতিযোগি ও ক্বারীগনকে সম্মানা তুলে দেওয়া হয়।

পরে মোনাজাত পরিচালনা করেন শাখার প্রধানকারী আব্দুল কাদির।

এ উপলক্ষে দারুল ক্বেরাত পরিচালনাসহ কার্যক্রমে অংশগ্রহণ করায় এর সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকের পরিচালক মাওলানা এম ইমাম নুরুর রহমান। দারুল ক্বেরাতসহ সকল কার্যক্রমে অর্থায়নে ছিল এ সংগঠনটি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন