- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

বিশ্বনাথে আশরাফুল ইসলাম স্মরণে শোকসভা

সিলেটের বিশ্বনাথে উপজেলার রামপাশা ইউনিয়নস্থ ‘আশুগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ’র সদ্য প্রয়াত অফিস সহকারী আশরাফুল ইসলাম স্যারের স্মরণে ‘শোকসভা ও দোয়া মাহফিল’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে আশুগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ প্রাঙ্গনে প্রতিষ্ঠানের সাবেক-বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের ব্যানারে ওই ‘শোকসভা ও দোয়া মাহফিল’ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দেশ-বিদেশে থাকা আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগ্রহ করা নগদ প্রায় ৭ লাখ ১৭ হাজার ৪২৩ টাকা প্রয়াত আশরাফুল ইসলামের পরিবারের সদস্যদের হাতে তুলে দেন অতিথিবৃন্দ। এসময় প্রতিষ্ঠানে বেশ কয়েকজন প্রাক্তন শিক্ষক-শিক্ষিকাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং নগদ টাকা ও সম্মাননা স্মারক প্রদান করেন উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেম।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সিনিয়র শিক্ষক কাউসার উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক রেন্টু আলী, সাবেক প্রধান শিক্ষক আবদুল মোমেন, সাবেক সিনিয়র শিক্ষক রোকেয়া পারভীন, আমিরুল ইসলাম, মোহাম্মদ টিপু সুলতান, শিব্বির আহমেদ, প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সাবেক সদস্য আতিকুর রহমান, আব্দুল হামিদ, হলি চাইল্ড স্কুলের পরিচালক আতিকুর রহমান, এলাকার মুরব্বী আব্দুল গণি, প্রয়াত আশরাফুল ইসলামের পরিবারের পক্ষে বক্তব্য রাখেন মরহুমের মেঝ পুত্র সাব্বির রহমান।

বক্তব্য রাখেন আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থী চুনু মিয়া, মাহবুব আহমেদ, তাজুল ইসলাম, বিজন চন্দ্র দাস, এস আই সেবুল, রেজাউল ইসলাম, শামস্ উদ্দিন, বর্তমান শিক্ষার্থীদের মধ্যে ১০ম শ্রেণীর শিক্ষার্থী তাকজিবা আক্তার তাইবা, ফাহমিদা বেগম।

অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ৭ম শ্রেণীর শিক্ষার্থী হাবিবুর রহমান, স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক হোসাইন আহমদ চৌধুরী এবং শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা মনসুর আহমদ বিপ্লবী। এসময় অনুষ্ঠানে আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সাবেক-বর্তমান শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন