বিশ্বনাথ থানার অন্তর্গত রামপাশা রোড ইকরা ভেরাইটিজ স্টোরের স্বত্বাধিকারী লিলু মিয়াকে তার দোকানের ভেতর কুপিয়ে হত্যার খবর পাওয়া যায়। নিহত লিলু মিয়ার স্ত্রী শেফালী খানমের সাথে কথা বললে তিনি জানান যে, লিলু মিয়া দীর্ঘদিন থেকে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান ইকরা ভেরাইটিজ স্টোর পরিচালনা করে আসছেন। প্রতিদিনের ন্যায় গতকাল সকালে তিনি দোকানের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে যান। সকাল আনুমানিক ১১:১০ মিনিটের দিকে আমাদের পার্শ্ববর্তী দোকানের মালিক আমাকে মোবাইল ফোনে জানান আমার স্বামী লিলু মিয়াকে দোকানের ভেতর দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে গিয়েছে। সাথে সাথে আমি আমাদের দোকানে এসে উপস্থিত লোকজনের সহায়তায় আমার স্বামী লিলু মিয়াকে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ দাফন কাপনের কাজ সম্পন্ন করে আমার পরিবার ও আত্মীয়স্বজনের সঙ্গে পরামর্শ করে একটি হত্যা মামলা দায়ের করি। এবং এই হত্যা কান্ডের সাথে জড়িত থাকতে পারে এরকম কয়েকজনের নাম পুলিশের কাছে বলে আসি। আমার স্বামীকে যারা হত্যা করেছে তাদেরকে সনাক্ত করে যেন বিচারের আওতায় নিয়ে আসা হয়। আমি আমার স্বামী হত্যার বিচার চাই।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন যে মোছা: শেফালী খানম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। এবং সন্দেহ ভাজন কিছু নাম তিনি বলেছেন তদন্ত সাপেক্ষে খুব শীগ্রই হত্যার সাথে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে আমাদের সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।