‘শিক্ষাই আলো,মেধা-ই ভবিষ্যৎ” এ লক্ষ্যে সিলেটের বিশ্বনাথে চলতি বছর ১৪ ই নভেম্বর ১ম বৃত্তি পরীক্ষার আয়োজনের লক্ষ্যে যাত্রা শুরু হলো মরহুমা ফাতেমা খাতুন স্মৃতি মেধাবৃত্তির।
শনিবার ( ৩ রা অক্টোবর) সকালে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বাওনপুরে( কাইমগঞ্জ) দিগন্ত একাডেমিেতে এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা ফয়জুর রহমানের সভাপতিত্বে জিয়াউর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াইছ মিয়া।দিগন্ত একাডেমির শিক্ষক মাও: সুয়েব আহমদের কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বৃত্তি বাস্তবায়ন কমিটির সদস্য জিয়াউল ইসলাম বক্তব্য রাখেন, বৃত্তি বাস্তবায়ন কমিটির সদস্য মাওলানা কামাল আহমদ, সদস্য ফয়জুর রহমান ফজলু,মরহুমা ফাতেমা খাতুন পরিবারের সদস্য লিলু মিয়া,বৃত্তি বাস্তবায়ন কমিটির সদস্য নুরুজ্জামান, ইউপি সদস্য ফজলুল হক,সদস্য এডভোকেট ফয়েজ আহমদ,সদস্য আব্দুস সালাম রিপন।
সভায় উপস্থিত ছিলেন,শফিকুল ইসলাম, সুজন আহমদ, সায়েফ আহমদ,মোস্তাক আহমদ মামুন,সানি আহমদ, ইমাদ উদ্দিন, নায়েফ আহমদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে মরহুমা ফাতেমা খাতুন স্মৃতি মেধাবৃত্তির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ফয়জুর রহমান।
উল্লেখ্য,১ম বারের মতো ইউনিয়নের ১০-১২টি বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে (প্রাথমিক বিদ্যালয়, ইবতেদায়ী মাদ্রাসা এবং কিন্ডারগার্টেন)। এ মেধাবৃত্তি পরীক্ষা বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান এই ৪টি বিষয় নিয়ে অনুষ্ঠিত হবে। ৩টি ট্যালেন্টপুল, ৩টি সাধারণ ও ৪ টি বিশেষ গ্রেডে বৃত্তি প্রদান করা হবে।
আগামী ১৪ নভেম্বর ২০২৬ইং দিগন্ত একাডেমিতে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার ফরম বিতরণ কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। পরবর্তীতে ইউনিয়নের সবকটি প্রতিষ্ঠান নিয়ে এ বৃত্তি পরীক্ষা চালু করার পরিকল্পনা রয়েছে। প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ জাহেদ আলম বৃত্তি বাস্তবায়নে সহযোগিতা কামনা করেন।
