সিলেটের বিশ্বনাথে হৃত দরিদ্র ২০টি পরিবারের মানুষের মধ্যে ছাগল বিতরণ করেছে নাগরিক ফোরাম বিশ্বনাথ ফ্রান্সের অর্থায়নে ও বিশ্বনাথ উন্নয়ন ফোরামের ব্যবস্থাপনায় গতকাল (১০ ডিসেম্বর) বুধবার।
বিশ্বনাথ পৌর শহরের বাইপাস সংলগ্ন দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসা প্রাঙ্গণে এ সব ছাগল বিতরণ পূর্ব এক আলোচনা সভায় বিশ্বনাথ উন্নয়ন ফোরামের সভাপতি ও উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকীর সভাপতিত্বে ও সেক্রেটারি মতিউর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট ২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান।
তিনি বলেন সমাজের হত দরিদ্র মানুষকে স্বচ্ছলতায় ফেরাতে ফ্রান্সের বিশ্বনাথ নাগরিক ফোরামের কর্মমুখী ছাগল বিতরণ প্রকল্প একটি মানবিক ও সময়োপযোগী, আমি আশা করি তাদের এ সহযোগিতা সমাজে একটি দৃষ্টান্ত স্থাপন করবে, তিনি ছাগল গ্রহীতাদের উদ্যেশ্য করে বলেন, আমাদের বিশ্বনাথের যে সকল ভাইয়েরা জীবিকার তাগিদে প্রবাসে গিয়ে ও আপনাদের কে ভুলেননি, দেশের দরিদ্র মানুষের সেবায় আপনাদের কে স্বচ্ছলতার পথ দেখাতে এগিয়ে এসে তারা এ সহযোগিতা করেছেন, আপনারা কোনো অবস্থায় তাদের কে অবমূল্যায়ন করবেন না, আপনারা এগুলো বিক্রি না করে লালন পালন করে আপনারা নিজেরা স্বাবলম্বী হয়ে নিজেদের দারিদ্র্যতা দুর করুন। এবং তাদের জন্য দোয়া করুন যেনো প্রবাসের মাটিতে তারা সুস্থ ও ভাল থাকে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফোরাম ইউকের সাবেক সভাপতি কমিউনিটি নেতা আতিকুর রহমান জিলু, পৌরসভা জামায়াতের আমীর এইচ এম আক্তার ফারুক, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাষ্টার ইমাদ উদ্দিন।
উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মাষ্টার বাবুল মিয়া,বায়তুল মাল সম্পাদক আশিকুর রহমান,।প্রচার ও মিডিয়া সম্পাদক হাফিজ মোহাম্মদ আলী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মালিক, পৌরসভা শ্রমিক কল্যান সভাপতি শাহীন আহমদ রাজু, খাজাঞ্চি ইউনিয়ন জামায়াতের আমির গিয়াস উদ্দিন সাদী, অলংকারী ইউনিয়ন জামায়াতের আমির কামাল আহমদ, সেক্রেটারি মকবুল হোসেন, প্রমুখ।
