সিলেট জেলার বিশ্বনাথ থানাধিন রামপাশা ইউনিয়নে রামপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে মারামারির খবর পাওয়া গেছে। বিগত ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের দিন ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটেছে। খবর নিয়ে জানা যায়, যোহরের নামাজের বিরতির পর হঠাৎ ১১ দলীয় প্রার্থী মোহাম্মদ মুনতাসির আলীর সমর্থকরা নির্বাচন কেন্দ্রে অতর্কিত হামলা চালিয়েছে। এ সময় তারা ভোট কেন্দ্রে থাকা পুলিং এজেন্ট ও এজেন্টদের জোরপূর্বক বের করে জাল ভোট দেয়ার চেষ্টা করিলে উভয়ের মধ্যে মারামারি লেগে যায়। আইনশৃঙ্খলায় নিয়োজিত থাকা পুলিশ সদস্যরা তাদেরকে বাধা দেয়ার চেষ্টা করিলে ১১ দলীয় সমর্থকরা তাদেরকেও শারীরিকভাবে আঘাত করে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে বিশ্বনাথ থানার পুলিশ পৌঁছালে পরিস্থিতি আরো ভয়াবহ রূপ ধারণ করে। পুলিশ তাদেরকে নিয়ন্ত্রণ করতে না পেরে টিয়ারসেল ও ফাকা গুলি বর্ষণ করিলে হামলাকারীরা বিভিন্ন দিকে পালিয়ে যায়। এ ঘটনায় একজন পুলিশ কনস্টেবল সহ সাধারণ জনগণ আহত হওয়ার খবর পাওয়া গেছে।পরবর্তীতে ঘটনাস্থলে বাংলাদেশ সেনাবাহিনী পৌঁছিলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে এবং পুনরায় ভোটগ্রহণ শুরু হয়।
ঘটনার বিষয়ে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, হামলাকারীরা পূর্ব পরিকল্পিতভাবে ভোট কেন্দ্র দখল করে জাল ভোট দেয়ার চেষ্টা করে। ঘটনার বিষয়ে মামলা দায়ের করার প্রস্তুতি চলতেছে বলে তিন মন্তব্য করেন।