বিশ্বনাথে শীঘ্রই খাজাঞ্চী মডেল কলেজের উদ্বোধন

সিলেটের বিশ্বনাথে বিশিষ্টজনের সাথে মতবিনিময় সভা করেছে নব প্রতিষ্ঠিত খাজাঞ্চী মডেল কলেজ পরিচালনা পরিষদ। শনিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নস্থ রেল স্টেশন সংলগ্ন নব প্রতিষ্ঠিত কলেজের শিক্ষক মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পরিচালনা পরিষদের সদস্য জিয়াউর রহমান জিয়ার পরিচালনায় ও মাষ্টার আলীম উদ্দিনের সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন, আলহাজ্ব লজ্জতুন্নেছা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য কবির আহমদ কোব্বার, সিলেট জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও রহিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব হাসনু, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সদস্য ফজলু মিয়া, সাবেক সদস্য সুলতান মিয়া, ব্যবসায়ী আপ্তাব আলী, আলহাজ্ব রাশীদ আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবলু মিয়া, বন্ধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুহেল মিয়া, আবুল লেইছ, মাওলানা হাবিবুর রহমান সুজন, সুমন, তফজ্জুল আলী, আতিকুর রহমান, কবির মিয়াসহ কলেজ পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ।

এ সময় উপস্থিত সকলসহ এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন কলেজ কর্তৃপক্ষ।পাশাপাশি শীঘ্রই নব প্রতিষ্ঠিত এ কলেজের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হবে। মতবিনিময় সভার শুরুতে পবিত্র কুরআন তেলোয়াত করেন ফয়সল আহমদ সোবাহদার ও পরিশেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাবিবুর রহমান সুজন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন