বিশ্বনাথে শিক্ষক আশরাফ আহমদের মৃত্যুেতে লুৎফর রহমান লিজাদের শোক

সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নস্থ আশুগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক আশরাফ আহমদের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিশ্বনাথ উপজেলা নাগরিক ফোরাম ফ্রান্সের সাধারণ সম্পাদক ও বিশ্বনাথ নিউজ টুয়েন্টিফোর ডটকমের উপদেষ্টা মো: লুৎফর রহমান লিজাদ।

এক শোকবার্তায় লিজাদ সাংবাদিককে মুঠোফোনে বলেন,মরহুম আশরাফ আহমদ ছিলেন একজন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি।তিনি ছিলেন শিক্ষার্থীদের আস্থা ও ভালবাসার প্রতিক। তেমনি ছিলেন সকল শিক্ষকের কাছে অনুসরনীয় ব্যক্তি।তার এই মৃত্যুতে জাতী একজন গুণী ব্যক্তিকে হারিয়েছে। এই শুন্যতা পূরনের নয়।

তিনি আরো বলেন,এই গুনি শিক্ষকের মৃত্যুতে এলাকা তথা গোটা উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি এবং পাশাপাশি শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন