বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ৫নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে আয়োজিত মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের তেলিকোনা গ্রামের স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকীর বাড়ীতে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর ও আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, জেলা জামায়াতের মজলিশে শুরা সদস্য মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী।
তিনি বলেন,মাহে রমজান আমাদের ধৈর্য্য ও সহনশীলতার শিক্ষা দেয়।বর্তমান কঠিন সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করাই হোক এবারের রমজানের অঙ্গিকার।
গ্রামের প্রবীন মুরব্বি হাজী বাদশা মিয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুল ওয়াদুদ সোবাহদারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা জামায়াতের সেক্রেটারি মতিউর রহমান,বায়তুল মাল সম্পাদক আশিকুর রহমান, উপজেলা শ্রমিক কল্যাণনসভাপতি আব্দুল মালেক, ইউনিয়ন জামায়াতের আমির গিয়াস উদ্দিন সাদী, এসিস্ট্যান্ট সেক্রেটারি আবুল কালাম।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর স্থানীয় দায়িত্বশীলসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
