
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র দলীয় মনোনয়ন নিয়ে আসন্ন সিলেটের বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক, ব্রাডফোর্ড যুবদলের সাবেক সভাপতি ও ওল্ডহ্যাম বিশ্বনাথ সোসাইটি ইউকে’র সভাপতি শাহ তাজুল ইসলাম। সমাজের অবহেলিত-বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার জন্যই তিনি প্রার্থী হতে চান।
সিলেট জেলা ছাত্রদল, এমসি কলেজ ছাত্রদল ও সিলেট সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক এবং বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ও সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক শাহ তাজুল ইসলাম দীর্ঘদিন ধরে প্রবাসে থাকলেও নিজের কষ্ঠার্জিত অর্থ দিয়ে মানবসেবার কার্যক্রম অব্যাহত রেখেছেন এবং দলের নির্যাতিত নিপিড়িত নেতাকর্মীর খোঁজ-খবর রাখছেন।
দেশে অবস্থানকালে বিশ্বনাথ পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা শাহ তাজুল ইসলাম নিজের রাজনৈতিক প্রিয় সংগঠন ছাত্রদলের বিভিন্ন পদের দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের দায়িত্ব পালন করেছেন। এছাড়া প্রবাসে যাওয়ার পর বিশ্বনাথ পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী শাহ তাজুল ইসলাম পালন করছেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে ও দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ট্রাস্টি, দৌলতপুর জাতীয়তাবাদী ফোরাম ইউকে’র সভাপতি, যুক্তরাজ্যের ওল্ডহ্যাম সেন্টাল মসজিদের ট্রাস্টি মেম্বার, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের এডুকেশন সেক্রেটারীর দায়িত্ব পালন করছেন।
এব্যাপারে বিশ্বনাথ পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী শাহ তাজুল ইসলাম বলেন, সকলের আন্তরিক সহযোগিতা ও দলের চুড়ান্ত মুল্যায়নে যদি নমিনেশন পাই তাহলে একটি আধুনিক সময়োপযোগী বিশ্বনাথ পৌরসভা গঠনের লক্ষ্যে এম ইলিয়াস আলীর স্বপ্নের পৌরসিটি গড়ার অঙ্গীকার নিয়ে কাজ করে আপনাদের পাশে থাকতে চাই।