- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচিত কমিটিকে নুরুর রহমানের অভিনন্দন

যুক্তরাজ্য ভিত্তিক বাংলাদেশী প্রবাসীদের দ্বারা প্রতিষ্ঠিত বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউ.কে’র নির্বাচনে বিজয়ী কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন,যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকের পরিচালক ও এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য ইমাম মাওলানা নুরুর রহমান।

এক বার্তায় তিনি বলেন, বিশ্বনাথের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা ও উচ্চ শিক্ষায় অবদান রাখতে যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বিশ্বনাথের নাগরিকরা এই সংগঠন প্রতিষ্ঠা করে দীর্ঘদিন ধরে সামাজিক সেবায় নিয়োজিত রয়েছেন। প্রবাসের কষ্টার্জিত অর্থে দেশের মানুষের কল্যাণ ও দেশের মানুষের উন্নয়ন করার প্রত্যয় নিয়ে এটি দুনিয়া ও আখেরাতে কল্যাণ বয়ে আনবে। প্রবাসী এডুকেশন ট্রাস্ট প্রতিষ্ঠার পর থেকে অত্যান্ত সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়ে আসছে। দায়িত্বশীলরা ন্যায় ইনসাফের সাথে এই সংগঠন পরিচালনা করে দৃষ্টান্ত স্থাপন করেছেন ইতিপূর্বে। বর্তমান দায়িত্বশীলগণ এই ধারাবাহিকতা বজায় রেখে ট্রাস্টের সকল ক্ষেত্রে আরো সমৃদ্ধি ঘটাবেন এই বিশ্বাস করি। এছাড়া এ নির্বাচনে যাহারা বিজয়ী হতে পারেননি আপনাদের প্রতিও শুভেচ্ছা রহিল। আপনাদের সকলের সমন্বয়ে বিশ্বনাথের শিক্ষা তথা সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে প্রতিটি প্রান্তে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন