বিশ্বনাথবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন নিজাম সিদ্দিকী

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশ্বনাথ উপজেলাবাসীসহ দেশ ও প্রবাসে অবস্থানরত সকল বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং আসন্ন বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী।

মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী বর্তমানে জেলা জামায়াতে ইসলামীর মজলিসে শুরার সদস্য এবং বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর হিসেবে দায়িত্ব পালন করছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, শান্তি ও সম্প্রীতির এক মহিমান্বিত বার্তা নিয়ে আসে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের ত্যাগ, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। এই শিক্ষা বাস্তব জীবনে ধারণ করলেই একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।’

সমাজের সাম্যের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ঈদের আনন্দ যেন সমাজের প্রতিটি মানুষের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে—এটাই আমাদের প্রত্যাশা। ধনী-গরিব ভেদাভেদ ভুলে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে। তাদের মুখে হাসি ফোটাতে পারলেই ঈদের প্রকৃত আনন্দ উপলব্ধি করা সম্ভব।’

ঈদের শুভেচ্ছার পাশাপাশি আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে বিশ্বনাথের উন্নয়ন নিয়ে নিজের স্বপ্নের কথা তুলে ধরেন এই জামায়াত নেতা। তিনি বলেন, আমি বিশ্বনাথ উপজেলাকে একটি আধুনিক, উন্নত ও সুশাসিত উপজেলায় রূপান্তর করতে চাই। বিশেষ করে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতের অগ্রগতি, কৃষি ও গ্রামীণ অর্থনীতির বিকাশ এবং যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টিতে আমি বিশেষ গুরুত্ব দেব। আমার লক্ষ্য হলো একটি দুর্নীতিমুক্ত ও জনবান্ধব প্রশাসন গড়ে তোলা।উপজেলার প্রতিটি নাগরিকের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং সরকারি সেবাগুলো সরাসরি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই হবে আমার মূল অগ্রাধিকার।

পরিশেষে, মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী আগামী উপজেলা নির্বাচনে বিশ্বনাথের সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন। তিনি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে সবাইকে নিরাপদ ও আনন্দমুখর পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন