বিয়ানীবাজার পৌর মেয়র পদে প্রার্থী হচ্ছেন সাবেক ক্রিকেটার সুবেল আহমদ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বিয়ানীবাজার পৌরসভার মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ফ্রান্সপ্রবাসী সাবেক ক্রিকেটার ও ফতেহপুর গ্রামের কৃতি সন্তান সুবেল আহমদ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাবনা তৈরি হওয়ায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে বিয়ানীবাজার পৌরসভার মেয়র পদে নির্বাচন করার ঘোষণা দিয়ে আলোচনায় এসেছেন সুবেল আহমদ।

সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি সুবেল আহমদ একজন ক্রীড়াপ্রেমী ও শিক্ষানুরাগী ব্যক্তি হিসেবে এলাকায় পরিচিত। সাবেক ক্রিকেটার হিসেবে তরুণ সমাজের মধ্যেও তার গ্রহণযোগ্যতা রয়েছে। প্রার্থিতা ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে সমর্থকদের ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।

উন্নয়ন ও মানবিক নগরী গড়ার প্রতিশ্রুতি মেয়র পদে প্রার্থিতা প্রসঙ্গে সুবেল আহমদ বলেন,“আমি সবসময় সাধারণ  মানুষের অধিকার এবং উন্নয়নবঞ্চিত মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছি। দেশে থাকাকালীন যেমন কাজ করেছি, প্রবাসে থেকেও সেই প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আমাদের প্রাণের শহর বিয়ানীবাজারকে একটি আধুনিক, মানবিক ও পরিকল্পিত নগরীতে রূপান্তর করাই আমার লক্ষ্য।”

তিনি আরও বলেন, “প্রতিটি নাগরিকের মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে চাই। আপনাদের দোয়া ও ভালোবাসা থাকলে আমি জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারব।”

নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা স্থানীয় ভোটার ও রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সুবেল আহমদ প্রার্থিতা বিয়ানীবাজার পৌর নির্বাচনের সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে।

তার প্রার্থিতা ঘোষণার পর বিয়ানীবাজার পৌর এলাকায় সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। তবে এখনো পৌর নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা হয়নি। তফসিল ঘোষণার অপেক্ষায় রয়েছেন পৌরবাসী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন