ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ নাছির মিয়া।
দক্ষিণ বড়দল ইউনিয়নবাসী সহ দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তিনি বলেন,ঈদুল আজহার ত্যাগের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা,বিদ্বেষ, হানাহানি ভুলে মানব কল্যানে করা।
তিনি আরও জানান,পাশাপাশি সমাজে ন্যায়,সাম্য,ঐক্য, ভ্রাতৃত্ব,সহানুভূতি, মানবতা ও মহামিলনে ঐক্যবদ্ধ ভালোবাসাপূর্ণ সমাজ গড়ে ত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করা আহবান জানান।