মৌলভীবাজারের বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা, বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম মাহবুব।
কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবদুস সবুরের সভাপতিত্বে ও প্রভাষক জসিম উদ্দিনের সঞ্চালনায়
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশন করেন কলেজের শিক্ষার্থীরা।
এসময় মহানবী (সা.)-এর জীবন, কর্ম, সুন্নাহ ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও কলেজের প্রাক্তন শিক্ষার্থী এমাদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম। খেলাফত মজলিস বড়লেখা উপজেলা শাখার সভাপতি কাজী এনামুল হক, সাংবাদিক এম এম আতিকুর রহমান ও কলেজ মসজিদের খতিব ইমাম উদ্দিন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র রায়ানুর রহমান, ফয়সল আহমেদ ও শাহিন আফ্রিদি এবং ডিগ্রি তৃতীয় বর্ষের রুহেল আহমদ ও শামীমুল ইসলাম।
এসময় তরুণ প্রজন্মের মধ্যে মহানবী (সা.)-এর আদর্শ ও সুন্নাহ অনুসরণের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম। উপজেলা ছাত্রশিবিরের সভাপতি নোমান আহমদ, সাবেক কলেজ ছাত্রদল সভাপতি ও উপজেলা ছাত্রদল নেতা জাফর ইসলাম।
আলোচনা সভা শেষে বার্ষিক মিলাদ পরিচালনা করেন কলেজ মসজিদের খতিব ইমাম উদ্দিন।
পরে দেশ, জাতি, মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবদুস সবুর।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও এলাকার ধর্মপ্রাণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
