বড়লেখায় দলীয় নেতাদের সাথে নাসির উদ্দিন আহমেদ এমপি’র মতবিনিময়

মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের দলীয় কার্যক্রম জোরদার ও উন্নয়নের সামনে রেখে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র বিভিন্ন ইউনিয়নের সুপার ফাইভ এবং সাবেক আহবায়কের সাথে এলাকার উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা ও সৌজন্য সাক্ষাৎ শুরু করেছেন নাসির উদ্দিন আহমেদ এমপি।

রোববার (১৭ মে) দুপুরে বড়লেখা উপজেলা পরিষদ কার্যালয়ে ধারাবাহিক সময় অনু্যায়ী এসব বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন, উত্তর শাহবাজপুর ইউনিয়ন, তালিমপুর ইউনিয়ন, দাসের বাজার ইউনিয়ন, নিজ বাহাদপুর ইউনিয়ন, বর্ণি ইউনিয়নের বিএনপির (সুপার ফাইভ) সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও সাবেক আহ্বায়করা অংশগ্রহণ করেন।

তিনি শনিবার বিকেলে সদর ইউনিয়ন, দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন ও সুজানগর ইউনিয়নের বিএনপি’র সুপার ফাইভ এবং সাবেক আহবায়কের সাথে এলাকার উন্নয়ন বিষয়ক মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেন।

পৃথক পৃথক রুদ্ধদ্বার বৈঠকে এমপি দলীয় কার্যক্রম গতিশীল করা, তৃণমূল নেতৃবৃন্দের আরও সুসংগঠিত করা এবং আগামীর রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের প্রত্যাশা পূরণে স্থানীয় নেতাদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

এসময় মতবিনিময় ও সৌজন্য সাক্ষাতে উপজেলা বিএনপির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক আহ্বায়ক জয়নাল আবেদিন, সিনিয়র সহ-সভাপতি নছিব আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুস সহিদ খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমদ এবং বিএনপি নেতা আব্দুল কাদির পলাশ।

বৈঠকে অংশগ্রহণকারী নেতারা সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে এবং জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে এমপি’র দিকনির্দেশনাকে সময়োপযোগী ও কার্যকর বলে উল্লেখ করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন