- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠত্বের অর্জন করায় নিসচার দুই সদস্যকে সংবর্ধনা

মৌলভীবাজারের বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ উপজেলা পর্যায়ে নিজ নিজ কর্মক্ষেত্রে কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ নিসচা’র দুই সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়েছে। জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার আয়োজনে সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ৯ টায় পৌর শহরের সংগঠনের কার্যালয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে নিসচা বড়লেখা উপজেলা শাখার সহ-সভাপতি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আইনুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ষাটমাকন্ঠ পত্রিকার সম্পাদক-প্রকাশক, ষাটমা মিডিয়া লিমিটেডের চেয়ারম্যান ও নিসচার পৃষ্ঠপোষক আবুল কাসেম। বিশেষ অতিথি ছিলেন নিসচার পৃষ্ঠপোষক নিজাম উদ্দিন ও উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন।

এতে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক হালিমাতুন সাদিয়া লিলি জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট লিডার ও কার্যনির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম শ্রেষ্ঠ রোভার স্কাউট নির্বাচিত হওয়ায় তাদের এ সম্মাননা প্রদান করা হয়।

এ সময় অতিথিরা তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। সংগঠনের নেতারা বলেন, সদস্যদের ব্যক্তিগত ও পেশাগত সাফল্য নিসচার জন্যও গৌরবের। এ ধরনের স্বীকৃতি অন্য সদস্যদেরও ভালো কাজ ও সামাজিক কর্মকাণ্ডে আরও উৎসাহিত করবে।

সভায় উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক রেদওয়ান আহমদ রুম্মান, আহমেদ নোমান, সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন, অর্থ সম্পাদক এহসান আহমদ, যুব বিষয়ক সম্পাদক জাকারিয়া আহমদ, কার্যনির্বাহী সদস্য মাছুম আহমদ ছুনু, আনোয়ার হোসেন, রাহেল আহমদ, সামি আহমদসহ
বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন