মৌলভীবাজারের বড়লেখায় কর্মী শিক্ষা বৈঠক, রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা পৌরসভার উদ্যোগে এ আয়োজন করা হয়।
রোববার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৩ টায় পৌর শহরের মোহাম্মদিয়া ফাজিল ডিগ্রি মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভা জামায়াতের সভাপতি জুবের আহমদ।
এতে পৌরসভা জামায়াতের সেক্রেটারি আব্দুস সামাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন জেলা জামায়াতের সুরা-কর্ম পরিষদ সদস্য ও মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা ইসলাম উদ্দিন, উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল বাছিত, সাবেক পৌর সভাপতি খিজির আহমদ, এনসিপি নেতা তামিম আহমদ।
অন্যদের মধ্যে আলোচনা করেন জেলা ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক আব্দুল ওয়াহিদ, শহর শিবিরের সভাপতি আব্দুর রহমান এবাদ। কর্মী শিক্ষা বৈঠকে দারসুল কুরআন পেশ করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল বাছিত।
এছাড়াও পৌর জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ও ইসলামী ছাত্রশিবির এবং বিভিন্ন পেশাজীবি সংগঠনের ব্যক্তিবর্গসহ সুধী-শুভাকাঙ্ক্ষীরা ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।
আলোচকরা পবিত্র মাহে রমজানের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়নের আহ্বান জানান এবং নৈতিকতা, আত্মসংযম ও তাকওয়ার গুরুত্ব তুলে ধরে বলেন, আজকে যারা দায়িত্বে এসেছেন আপনারা বিনয়ী হোন, রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখুন।
তারা আরও বলেন, মিথ্যাচার ও জুলুমের আশ্রয় কি ভয়াবহ হয় তা অতিথের পালিয়ে যাওয়া সরকার থেকে শিক্ষা গ্রহণ করেন। আমরা সবসময় ন্যায়, ইনসাফ, কল্যাণ ও ইসলামের পক্ষে সুতরাং এই সমাজের সকলের যে ভালোবাসা পেয়েছি সেই ভালোবাসাকে শ্রদ্ধা ও পুঁজি করে কুরআন ভিত্তিক সমাজ কায়েমের জন্য আগামীর বাংলাদেশকে অবশ্যই পরিবর্তনের দিকে নিয়ে যাবে জামায়াতে ইসলামী।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয় এবং উপস্থিত অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।
