“নিরাপদ সড়ক সম্মৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ৭ম দিনের মতো নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে সড়ক দুর্ঘটনারোধে সচেতনতা মূলক লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বিকেল ৪ টায় নিসচা বড়লেখা উপজেলা শাখার মাসব্যাপী কর্মসূচি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক গোলাম কিবরিয়ার নেতৃত্বে পৌর শহরের দক্ষিণ বাজার থেকে ডাকবাংলো পর্যন্ত এ কর্মসূচি পরিচালনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মাসব্যাপী কর্মসূচির সদস্য সচিব জমির উদ্দিন, যুগ্ম আহ্বায়ক এহসান আহমদ, সদস্য জাকারিয়া আহমদ, ফরহাদ আহমদ, রাহেল আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।
এসময় নিসচা নেতারা বিভিন্ন যানবাহনের চালক, যাত্রী ও পথচারীদের মাঝে সড়ক দুর্ঘটনারোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করে জানান, সড়ক দুর্ঘটনারোধে জনসচেতনতার পাশাপাশি সরকারি ও বেসরকারি উদ্যোগ প্রয়োজন। সবাই মিলে সচেতন হলে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা সম্ভব। নিয়ম মেনে গাড়ি চালালে এবং ট্রাফিক আইন মানলে সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্য হারে কমে আসবে।তারা সকলের সম্মিলিত প্রচেষ্টায় নিরাপদ সড়ক নিশ্চিত করার আহ্বান জানান।
