মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত পরিবহন শ্রমিক রুবেল আহমদকে দেখতে ও খোঁজ-খবর নিতে তার নিজ বাড়িতে ছুটে যান জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার নেতৃবৃন্দ।
সম্প্রতি রাত ৯ টায় বড়লেখা উপজেলার দাসের বাজার ইউনিয়নের সুড়িকান্দি গ্রামে তার নিজ বাড়িতে উপস্থিত হন নিসচা নেতৃবৃন্দ। এসময় তারা সড়ক দুর্ঘটনার সার্বিক বিষয়াদি নিয়ে আলোচনা করেন। পরে তার পরিবারের সদস্যদের কাছ থেকে চিকিৎসার সার্বিক খোজ-খবর নেন ও মর্মান্তিক সড়ক দুর্ঘটনার সমবেদনা প্রকাশ করেন এবং নিসচা’র পক্ষ থেকে সাধ্যানুযায়ী খাদ্যসামগ্রী প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নিসচা সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক রেদওয়ান আহমদ, কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন প্রমুখ।
এদিকে স্থানীয় বিএনপি নেতা নিসচা’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, কয়েক বছর থেকে নিসচা’র কার্যক্রম দেখছি। তাদের কার্যক্রম প্রশংসার দাবি রাখে। এ সংগঠনের সাথে নিজেকে যুক্ত করতে চাই কারণ তারা সামাজিক-মানবিক ও দেশের কল্যাণে জনস্বার্থে কাজ করছে। আমি তাদের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি।
