- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

বৃহত্তর ঢাকা সমিতি সিলেটের সভাপতি আলমগীর হোসাইন, সম্পাদক নুরুল ইসলাম 

বৃহত্তর ঢাকা সমিতি সিলেটের কার্যকরী কমিটি গঠিত হয়েছে।

ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী ও মানিকগঞ্জ জেলার সিলেটস্থ বৃহত্তর ঢাকা অঞ্চলের সামাজিক সংগঠন বৃহত্তর ঢাকা সমিতির নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।

শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় সিলেট নগরীর জেল রোডে অবস্থিত একটি অভিজাত হোটেলে বৃহত্তর ঢাকা সমিতি, সিলেট এর সাধারণ সভা ও নতুন কার্যকরী কমিটি ঘোষণা অনুষ্ঠানে ২০২৬-২০২৯ মেয়াদের জন‍্য ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে সমিতির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আলমগীর হোসাইনকে সভাপতি এবং সাবেক সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম খানকে নবগঠিত কার্যকর কমিটির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

বৃহত্তর ঢাকা সমিতির সন্মানিত উপদেষ্টা মো. সিরাজুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর ঢাকা সমিতির উপদেষ্টা পরিষদের সদস‍্য জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডা. একেএম দাউদ।

সমিতির নবগঠিত কার্যকরী কমিটির অন্যান্য সদস‍্যরা হলেন—সিনিয়র সহ-সভাপতি ডা. মো. সিরাজুল ইসলাম, সহ-সভাপতি: মাহমুদুল হক খান জুয়েল, আব্দুল হাই খোকন এবং বলরাম ঘোষ, সহ-সভাপতি (নারী) ডা. নাসরিন আহমেদ, কোষাধ্যক্ষ মো. সামসুল আলম, সাংগঠনিক সম্পাদক মো. আবু নাছিম, সহ- সাংগঠনিক সম্পাদক নাজনীন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক: আলমগীর হোসেন (গাফ্ফার), সহ-সাধারণ সম্পাদক : মো. আনোয়ার হোসেন রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আব্দুল মালেক এবং কার্যনির্বাহী সদস‍্য হিসেবে রয়েছেন মো. মনির হোসেন, দেলোয়ার হোসেন, মানিক লাল বিশ্বাস, সুমন মৃধা প্রমুখ।

নবনির্বাচিত নেতৃবৃন্দ সিলেটস্থ বৃহত্তর ঢাকা সমিতিকে আরো সুন্দর ও সাংগঠনিকভাবে এগিয়ে নিতে এবং বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বৃহত্তর ঢাকা সমিতির সাংগঠনিক সম্পাদক মো. আবু নাছিম।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন