- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

বৃটেনে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচিতদের প্রতি নিজাম সিদ্দিকীর শুভেচ্ছা

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে-এর দ্বিবার্ষিক নির্বাচনে চেয়ারম্যান পদে গুলজার খান এবং সেক্রেটারি পদে মোহাম্মদ মোহাব্বত শেখ-সহ নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে মোবারকবাদ ও অভিনন্দন জানিয়েছেন বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী।

তিনি বলেন, নবনির্বাচিত নেতৃবৃন্দের যোগ্য নেতৃত্ব, আন্তরিকতা ও সম্মিলিত প্রচেষ্টায় ট্রাস্টের শিক্ষা ও মানবকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল হবে এবং বিশ্বনাথের শিক্ষার উন্নয়ন ও অসহায় শিক্ষার্থীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মহান আল্লাহ তাআলা আপনাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের তাওফিক দান করুন, আপনাদের সকল ভালো উদ্যোগ কবুল করুন এবং এই ট্রাস্টকে উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি দান করুন। আমিন, ইয়া রব্বাল আলামিন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন