বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় সিলেটের দক্ষিণ সুরমা থানায় রেদোয়ানুল ইসলাম নামের এক ছাত্র কর্তৃক মামলা দায়ের করার খবর পাওয়া গেছে। খবর নিয়ে জানা যায়, রেদোয়ানুল সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট এর ইলেক্ট্রো মেডিকেল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র। বিগত ০৯/০৬/২০২৫ইং তারিখের ঘটনায় তিনি দক্ষিণ সুরমা থানায় ৪৪ জন আসামীর নাম উল্লেখ করে এ মামলা দায়ের করেন। মামলার সূত্রে জানা যায়, ঘটনার দিন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বৈষম্য বিরোধী ছাত্রদের ওপর অতর্কিত হামলা করে। এসময় মামলার বাদী রেদোয়ানুল মারাত্মকভাবে আহত হন।

ঘটনার বিষয়ে রেদোয়ানুল এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি শারীরিকভাবে বেশ কিছু দিন অসুস্থ ছিলেন। চিকিৎসা কাজে ব্যস্ত থাকায় তিনি এতদিন মামলা দায়ের করতে পারেননি। তার দায়েরকৃত মামলা নং- ০৩/১৯, তারিখ-০৮/১২/২০২৫ইং, ধারা-১৪৭/১৪৮/১৪৯/ ৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৪ পেনাল কোড-১৮৬০; তৎসহ বিস্ফোরক দ্রব্যাদি আইনের ৩/৪ ধারা।

অপরদিকে এ মামলার বিষয়ে দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মামলাটি ইতিমধ্যে দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেন এবং খুব শীঘ্রই আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন