
গুঞ্জনটা সত্যি হলো না। সিলেটেই হচ্ছে দ্বিতীয় টেস্ট। আজ এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যেকার দ্বিতীয় টেস্টের ভেন্যু নিয়ে কিছুটা উদ্বেগ প্রকাশ করেছে বিসিবি।
প্রতিকূল আবহাওয়ার বিষয়টি মাথায় রাখলেও শেষ টেস্ট সিলেটেই হতে চলেছে। দ্বিতীয় টেস্টের ভেন্যু বিসিবি নিশ্চিত করলেও সিলেটের আবহাওয়া নিয়ে শঙ্কা কাটছে না। আবহাওয়ার পূর্বাভাস বিষয়ক পরিষেবা আকুওয়েদার বলছে, টেস্ট চলাকালীন ৫ দিনই বজ্রঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিলেট টেস্ট শুরু হবে আগামী ১৬-২০ মে।
আজ দ্বিতীয় টেস্টের দলও ঘোষণা করেছে বিসিবি। তবে স্কোয়াডে কোনো পরিবর্তন আসেনি। প্রথম টেস্টের স্কোয়াড নিয়েই শেষ টেস্ট লড়বে বাংলাদেশ।
বাংলাদেশের স্কোয়া : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, অমিত হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন, নাহিদ রানা, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম।