- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

বুল্লা ইউনিয়নের মুকসুদপুর গ্রামে চেয়ারম্যান প্রার্থী আবুল খায়ের অপুর গণসংযোগ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে বুল্লা ইউনিয়নের বিভিন্ন গ্রামে নির্বাচনী গণসংযোগ করেছেন চেয়ারম্যান প্রার্থী মোঃ আবুল খায়ের অপু।

সোমবার (১২ অক্টোবর) বুল্লা ইউনিয়নের মুকসুদপুর গ্রামে স্থানীয় মুরুব্বি, মা-বোনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও গণসংযোগ করেন ৬নং বুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবুল খায়ের অপু।

এ সময় তিনি স্থানীয় ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা চালান। গণসংযোগকালে তিনি এলাকার মুরুব্বি ও মা-বোন এবং ভোটারদের কাছে দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

চেয়ারম্যান প্রার্থী মোঃ আবুল খায়ের অপু বুল্লা ইউনিয়নবাসীর উদ্দেশ্যে বলেন, তিনি সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চান। এ সময় তিনি ইউনিয়নবাসীর কাছে তাঁর নির্বাচনী পথচলায় পাশে থাকার আহ্বান জানান এবং তাঁদের মূল্যবান ভোট কামনা করেন এবং তাঁদের সমর্থন লাভের প্রত্যাশা ব্যক্ত করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন