ছাতকে আহত স্কুল ছাত্রীকে উন্নত চিকিৎসার জন্য অর্থ প্রদান

ছাতকে নিরাপদ ছাতক পৌর পরিষদ ও ব্যাবসায়ী নেতৃবৃন্দ ছাতক-দোয়ারাবাজার নির্বাচনী এলাকার সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলনের সাথে এক সৌজন্যে সাক্ষাত করেন।

নেতৃবৃন্দ ছাতকের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এমপি মহোদয়ের কাছে বুধবার রাতে বিএনপির দলীয় কার্যালয়ে।

নিরাপদ ছাতক পৌর শহর ঐক্য পরিষদ ও ছাতক বাজার ব্যাবসায়ী নেতৃবৃন্দ গিয়ে তাদের প্রস্তাবনা তুলে ধরেন।

এসময় সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, ছাতক পৌর শহর কে একটি আধুনিক মডেল পৌরসভা করার জন্য সকল নাগরিকের প্রয়োজন। তিনি ছাতক পৌরসভাকে আধুনিকায়ন করার আশ্বাস দেন। তিনি ছাতকে সকল সামাজিক সংগঠন কে ছাতক পৌর শহর কে সুন্দর করতে এগিয়ে আসার আহব্বান জানান।

এসময় আহত ছাতক সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর আহত ছাত্রীকে উন্নত চিকিৎসার জন্য দশ হাজার টাকা নগদ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুজ্জামানের হাতে তুলে দেন। এছাড়া ছাতক পৌরসভা থেকে তিনি পৌর প্রশাসককে ২০ হাজার টাকা দেওয়ার আহব্বান জানান।

নেতৃবৃন্দ তাদের প্রস্তাবনায় বলেন ছাতক পৌরসভার ভিতরে লাইসেন্স করে ৪০০ শত অটো চলার জন্য ও ঢাকা রোডের বাস গুলো কে শহরের বাহিরে স্যান্ড সরিয়ে নেওয়ার প্রস্তাবনা ও ছাতক শহরে ফুটপাত দখল মুক্ত করাসহ তাদের দাবী গুলো কার্যকর করার আহব্বান জানান।

এসময় আরও বক্তব্য রাখেন ছাতক পৌরসভার সাবেক কাউন্সিলর, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক (স্বাক্ষর ক্ষমতা প্রাপ্ত) জসিম উদ্দিন সুমেন, পৌর বিএনপি নেতা তানিম আহমদ,ছাতক স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাকি বিল্লাহ, নিরাপদ ছাতক পৌর শহর ঐক্য পরিষদের আহবায়ক রিয়াজ আহমদ রাজু, সদস্য সচিব মাহবুবুর রহমান চৌধুরী স্বপন, ছাতক বাজার ব্যাবসায়ী ঐক্য পরিষদের সদস্য সচিব সাইদুল হক মধু, ব্যাবসায়ী হাজি আজমল আম্বিয়া, সালেহ আহমদ, আমির জাহান, শমছু মিয়া, শংকর দাস, সামাজিক ব্যাক্তিত্ব মাহবুব মিয়া, এবাদুর রহমান লিটন, ব্যাবসায়ী কামাল হোসেন মাহবুবুর রহমান রুবেল, রুনু ঘোষ, খয়ার আহমদ, নেছার আহমদ, রুমন আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা সোলেমান মিয়া, যুবদল নেতা আব্দুল মুনিম মামনুনসহ ব্যাবসায়ী, সামাজিক, সাংবাদিক ও বিএনপি, যুবদল, ছাত্রদল নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন